ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককান ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘ভাইরাল ফুড কর্ণার’-এ সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় সংগঠনটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, “পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। ক্যাম্পাসের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত। সাংবাদিক ফোরামের এই ভ্রাতৃত্বের বন্ধন ও ইফতার আয়োজনের ধারাবাহিকতা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এর আগে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬