ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেলের এ চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, আগামী ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হবে।

গত ২৪ মার্চ দুপুরে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এর আগে, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চলতি বছর তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/28/টানা-দরপতনের-পর-সোনার-দাম/

জানা গেছে, গত শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কর্তৃপক্ষ শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে।

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

আপডেট সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬