৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা
- আপডেট সময় : ০২:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রী ড. দীপু মনির সম্মতি দেওয়ার পর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/ভিসির-গেইটে-যত-লাথি-মারা-হ/
নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সে জন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’ উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

























