যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে শেয়ারবাজারে বড় উত্থান
- আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরুতেই বড় উত্থান দেখা গেছে। আজ লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৪ পয়েন্টে পৌঁছায়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠান মধ্যে ৩৭১টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে মাত্র তিনটির, আর আটটির দর অপরিবর্তিত রয়েছে।
এই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ২৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়ে ২৫৫ কোটি টাকার বেশি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা শেয়ারবাজারে দ্রুত প্রভাব ফেলে। যুদ্ধ পরিস্থিতির সময় বাজারে যে নেতিবাচক চাপ তৈরি হয়েছিল, যুদ্ধবিরতির খবরে তা উল্টে ইতিবাচক প্রবণতায় পরিণত হচ্ছে।
আরওপড়ুন,https://www.dailyamaderpatrika.com/2026/04/06/শাহজালাল-সার-কারখানা-এক-ম/
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর বাজারে বড় পতন দেখা যায়। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বাজারে এই ইতিবাচক ধারা আরও দীর্ঘায়িত হতে পারে।


























