গণভোটের ফল উপেক্ষার অভিযোগে সরকারের সমালোচনা
- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।মঙ্গলবার রাজধানীতে পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/৩২-বছর-বয়সে-না-ফেরার-দেশে/
তিনি বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। নূরুল ইসলাম বুলবুল দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে, যা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত। এ প্রসঙ্গে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করতে পারছে না।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/13/গণভোটের-রায়-বাস্তবায়ন/
তিনি আরও মন্তব্য করেন, সংবিধান সংস্কার পরিষদের নির্ধারিত সময়সীমার মধ্যে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো হবে। বক্তব্যে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, অতীতে স্বাধীনতা নানা প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তা পুনরুদ্ধারের দাবি করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, যদি ভবিষ্যতে স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বার্থ ভিনদেশি প্রভাবের হাতে যায়, তবে তার দায় রাজনৈতিক শক্তিগুলোকেই নিতে হবে।


























