ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের সঙ্গে হাসনাত আবদুল্লাহ-এর সাক্ষাৎ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সাবেক মেয়র মনজুর আলমের সঙ্গে হাসনাত আবদুল্লাহ-এর সাক্ষাৎ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন তিনি। তবে এই ঘটনার পরপরই বাসার সামনে অবস্থান নেন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন। সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হওয়ার সময় তাঁকে ঘিরে ধরে তারা নানা প্রশ্ন করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/13/গণভোটের-রায়-বাস্তবায়ন/

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁকে ঘিরে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং প্রশ্ন করছেন—তিনি কেন “আওয়ামী লীগের দোসরের” বাসায় গেছেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে হাত নাড়তে দেখা যায় এই সংসদ সদস্যকে। পরে এক ব্যক্তি এসে বিক্ষুব্ধদের সরিয়ে নেন। এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসে সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/গণভোটের-ফল-উপেক্ষার-অভিয/

অন্যদিকে সাবেক মেয়র মনজুর আলম গণমাধ্যমকে বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে বিষয়টি নিয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। ঘটনাটি ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের সঙ্গে হাসনাত আবদুল্লাহ-এর সাক্ষাৎ ঘিরে উত্তেজনা

আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬