ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী প্রবেশের সন্দেহে শিক্ষার্থীদের রুমে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। শনিবার (১১ এপ্রিল) হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান জানান, এ ধরনের তল্লাশির বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, হলে কোনো তল্লাশি পরিচালিত হলে তা অবশ্যই প্রশাসনের মাধ্যমেই হওয়া উচিত।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/কবি-নজরুলের-নামে-প্রতিষ্/

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ওই হলে তল্লাশি চালান। ওই কক্ষের শিক্ষার্থী আলিম মৃধা অভিযোগ করে বলেন, ভোরে ইসরাফিলসহ কয়েকজন জোরে দরজায় ধাক্কা দেন। দরজা খুলতে দেরি হওয়ায় তারা জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন এবং সেখানে নারী থাকার অভিযোগ তোলেন। তবে তল্লাশি চালিয়ে কাউকে না পেয়ে তারা চলে যান। তিনি আরও অভিযোগ করেন, কিছু না পাওয়ার পরও তার রুমমেটের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/নতুন-শিক্ষা-মডেল-সপ্তাহে/

অভিযোগের বিষয়ে ইসরাফিল হোসাইন বলেন, একটি সূত্র থেকে হলে নারী প্রবেশের তথ্য পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তারা যান। সেখানে গিয়ে এমন কোনো কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে হল সংসদের ভিপি ও হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক বলেন, ফজরের আগে একজন হলে নারী আনার তথ্য দিলে তিনি জিএস ও এজিএসকে বিষয়টি জানান। পরে তারা গিয়ে বিষয়টি দেখেন। তিনি দাবি করেন, বিষয়টি যাতে বড় আকার না নেয়, সে জন্য গোপনে সমাধানের চেষ্টা করা হয়েছিল এবং গভীর রাত হওয়ায় হল প্রশাসনকে জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, হল সংসদ বা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর কক্ষে তল্লাশি চালানো নিয়মবহির্ভূত। এ ধরনের ঘটনায় হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ‘মব’ তৈরি করে শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে তিনি বলেন, অতীতে এমন ঘটনা ঘটেছে। তবে বর্তমান প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে এবং কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি

আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬