এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ পদ পেলেন ইসহাক সরকার
- আপডেট সময় : ১২:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এ যোগ দেওয়ার মাত্র দুই দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/27/স্বাধীনতার-ইতিহাস-বিকৃতি/
এতে ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। দলীয় সূত্রে জানা যায়, যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/27/ঢাবিতে-গুজব-ছড়ানোর-অভিয/
ইসহাক সরকার বিএনপির ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের সাবেক নেতা ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করে অংশ নেন। তার রাজনৈতিক পুনর্বাসন ও দ্রুত পদপ্রাপ্তি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

























