ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

স্বর্ণের পর রুপার দামও কমলো, ভরিতে কমেছে ২৩৩ টাকা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/জ্বালানি-সংকট-ও-লোডশেডিং/

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৩৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৭ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/ব্যাংকনির্ভরই-রয়ে-গেছে/

এদিকে একই দিনে স্বর্ণের দামেও বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

নিউজটি শেয়ার করুন

স্বর্ণের পর রুপার দামও কমলো, ভরিতে কমেছে ২৩৩ টাকা

আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬