সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/টেকনাফ-থেকে-তেতুলিয়া-পর/
পোস্টে তিনি উল্লেখ করেন, ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ত্রিশালে-নজরুলজয়ন্তী-ও/
তিনি আরও জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


























