ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন। সকাল থেকেই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/সাত-মামলার-একটিতে-জামিন-প/

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালেই মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছে। বর্তমানে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ দাবি করে, সাক্ষ্য-প্রমাণ, আলামত ও তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।অন্যদিকে আসামিপক্ষ আদালতের কাছে ন্যায়বিচার ও খালাস প্রার্থনা করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/রিট-খারিজ-নির্ধারিত-সময়/

গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ভবন থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করে। পরে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করে।নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় মামলাটি শুরু থেকেই ব্যাপক আলোচনায় ছিল। আজকের রায়ের দিকে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবারসহ সারা দেশের মানুষ।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬