ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধারাবাহিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি এখন বিপৎসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছে। ফলে রংপুর বিভাগের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০২ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার মাত্র ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি প্রায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজকের মধ্যেই নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের গজলডোবা ব্যারাজের ২০টি গেট খুলে দেওয়ায় উজান থেকে বিপুল পরিমাণ পানি প্রবাহিত হয়ে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকায় পানি প্রবেশ শুরু করেছে। অনেক স্থানে কৃষিজমি ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তিস্তাপাড়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানি আরও বাড়লে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পাশাপাশি অন্যান্য নদ-নদীর পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি বন্যা ঝুঁকিতে রয়েছে তিস্তা অববাহিকার এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে

আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬