ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রের হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয় : রুহুল কবীর রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্র ধ্বংসকারী ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িতদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। তবে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং অসংখ্য খুন-জখমের সঙ্গে জড়িত, তাদের সেই সুযোগ দেওয়া যায় না। তিনি বলেন, এমন শক্তির পুনরুত্থান রোধ করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/খুলনায়-১১-দলীয়-ঐক্যের-ম/

বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ যদি কোনো রাজনৈতিক শক্তির চরিত্র ও মানসিকতার অংশ হয়ে যায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।তিনি অভিযোগ করেন, বিগত সময়ে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে গোপন বন্দিশালা বা ‘আয়না ঘর’ তৈরি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/মদের-বারে-এনসিপির-সাংগ/

রিজভীর ভাষায়, সব ধরনের নির্যাতন ও দমননীতি সত্ত্বেও জনগণ রাজপথে নেমে প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য জনগণের ঐক্যবদ্ধ অবস্থানই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও গণতন্ত্রবিরোধী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্রের হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয় : রুহুল কবীর রিজভী

আপডেট সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬