সর্বশেষ:
হৃদ্রোগে আক্রান্ত বিএনপি নেতা সেলিমা রহমান সিসিইউতে ভর্তি
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপির স্থয়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার সুস্থতা কামনায় বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


























