থানাগুলো ‘মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন’: নাসীরুদ্দীন পাটওয়ারী
- আপডেট সময় : ১২:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে হামলার শিকার হওয়ার পর থানার পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার ঝিনাইদহে হামলার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশের থানাগুলোকে ‘মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন’ এবং ‘নির্যাতিত মানুষের জন্য অভিশাপের জায়গা’ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/চিকিৎসা-খাতে-নিরাপত্তা-জ/
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, থানায় মামলা করতে গিয়ে তারা দীর্ঘ সময় হয়রানির শিকার হয়েছেন। এমনকি একপর্যায়ে থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “এটা কোনো থানা নয়। কোনো মানুষ ন্যায়বিচারের আশায় থানায় গেলে আজ আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, তা কোনো সুস্থ-স্বাভাবিক পরিস্থিতি নয়।”
এনসিপি নেতার দাবি, সরকারের ওপর চাপ সৃষ্টি করার পরই পুলিশ মামলা নিতে বাধ্য হয়। তার ভাষায়, “উপর থেকে কল আসার পরই মামলা নেওয়া হয়েছে।” ঘটনার বিষয়ে আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হামলার সময় তাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। এ কারণে ছিনতাইয়ের অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/মৃত্যুদণ্ড-মাথায়-নিয়েই/
আইনমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের থানাগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা প্রয়োজন। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১৮ কোটি মানুষ সরকারের গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়।” তবে তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া যাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।


























