ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

মাদারীপুরে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান, অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ঈদযাত্রায়-যমুনা-সেতুতে/

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/গাবতলীর-হাটে-উঠেছে-৫টি-দু/

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান, অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬