ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও হাতাহাতি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-র একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ।

সোমবার স্থানীয় সময় ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভ শুরু করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে কঠোর পুলিশি পাহারায় সভাস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/সংবাদপত্রের-স্বাধীনতা-রক/

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সভার আগে পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরে তিনি একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার এক পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতার বাগ্‌বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/আদালতে-আত্মসমর্পণের-পর-দ/

                     https://www.dailyamaderpatrika.com/2026/06/15/ভারতীয়-হাইকমিশনারের-বক্/

ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নেতাদের সফরকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। সংগঠনটি এসব ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলে উল্লেখ করেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি লন্ডন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও হাতাহাতি, আটক ৩

আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬