ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন
- আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/স্ত্রীর-মৃত্যুর-মামলায়/
মামলায় অভিযোগ করা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটির দায় বহন করেন হাসানুল হক ইনু। এছাড়া কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাতেও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ওয়াসিম-হত্যা-মামলায়-হা/
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। রাজনৈতিক অঙ্গন এবং আইন মহলে বহুল আলোচিত এই মামলার রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন ৩০ জুনের রায়ের দিকে নজর সবার।

























