ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

সংসদে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে প্রবেশের সময় সম্মান প্রদর্শনের প্রচলিত রীতি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। সংসদ কক্ষে ঢোকার সময় মাথা ঝোঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/ভারতীয়-হাইকমিশনারের-বক্/

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিধান ছিল। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর সেই বিধান সংশোধন করা হয়েছে।

মুজিবুর রহমানের দাবি, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিরকের কাছাকাছি চলে যায়। এ কারণেই পূর্বে এ ধরনের বিধান বাদ দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, সংসদে অনেক সদস্য সালাম বিনিময় করেন, যা একটি গ্রহণযোগ্য পদ্ধতি। তবে এখনো অনেক ক্ষেত্রে মাথা ঝোঁকানোর চর্চা দেখা যায়, যা কার্যপ্রণালি বিধির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/আদালতে-আত্মসমর্পণের-পর-দ/

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, কার্যপ্রণালি বিধিতে যে পরিবর্তন আনা হয়েছে, তা সবার মেনে চলা উচিত। এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও উপকার হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকা যাবে।এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে বিষয়টি দেখবেন। তবে এটি অনেকাংশে ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/লন্ডনে-হাসনাত-আবদুল্লাহর/

স্পিকার বলেন, কেউ সালাম দিয়ে সম্মান প্রদর্শন করতে পারেন, আবার কেউ মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশের সংসদেও এমন রীতি প্রচলিত রয়েছে। তবুও অতীতে এ সংক্রান্ত কোনো বিধান বাতিল হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সংসদে উত্থাপিত এ মন্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

আপডেট সময় : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬