সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি
- আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে সরকারি ফ্ল্যাটে আধুনিক গৃহস্থালি সুবিধা সংযোজনের দাবি তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। বুধবার বিকালে সংসদ অধিবেশনে তিনি বলেন, সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনো পর্দা লাগানো হয়নি। পাশাপাশি ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেনের মতো প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা সংযোজনেরও দাবি জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/লন্ডনে-হাসনাত-আবদুল্লাহর/
এদিকে একই অধিবেশনে দেশের কারাগার পরিস্থিতি নিয়ে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, দেশে অনুমোদিত কারাগার ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন হলেও বর্তমানে সেখানে ৭৭ হাজার ৪০ জন বন্দি রয়েছে। এর মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজারের বেশি এবং নারী বন্দি ২ হাজারের বেশি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/সংসদে-মাথা-ঝোঁকানো-নিয়ে/
তিনি আরও জানান, অতিরিক্ত বন্দির কারণে দেশের কারাগারগুলোতে চাপ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংসদে এসব তথ্য উপস্থাপনের পর বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।


























