ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে সরকারি ফ্ল্যাটে আধুনিক গৃহস্থালি সুবিধা সংযোজনের দাবি তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। বুধবার বিকালে সংসদ অধিবেশনে তিনি বলেন, সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনো পর্দা লাগানো হয়নি। পাশাপাশি ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেনের মতো প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা সংযোজনেরও দাবি জানান তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/লন্ডনে-হাসনাত-আবদুল্লাহর/

এদিকে একই অধিবেশনে দেশের কারাগার পরিস্থিতি নিয়ে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, দেশে অনুমোদিত কারাগার ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন হলেও বর্তমানে সেখানে ৭৭ হাজার ৪০ জন বন্দি রয়েছে। এর মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজারের বেশি এবং নারী বন্দি ২ হাজারের বেশি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/সংসদে-মাথা-ঝোঁকানো-নিয়ে/

তিনি আরও জানান, অতিরিক্ত বন্দির কারণে দেশের কারাগারগুলোতে চাপ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংসদে এসব তথ্য উপস্থাপনের পর বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬